A powerful friend - the Pay and Work Rights Helpline
নিয়োগসংক্রান্ত মৌলিক অধিকার
আপনার নিয়োগসংক্রান্ত অধিকার আইন দ্বারা সুরক্ষিত যাতে কেউ আপনাকে শোষণ বা আপনার সঙ্গে অন্যায় আচরণ না করতে পারে৷ আপনি কাজে নিযুক্ত হওয়ামাত্র আপনার কতগুলি অধিকার পাবেন, আরও অন্য কয়েকটি অধিকার থাকা নির্ভর করবে কতদিন আপনি কাজ করছেন তার ওপর৷ আপনার মৌলিক অধিকার কি সে সম্বন্ধে আরও জেনে নিন৷
Reading this guidance in English
This information helps Bengali-speaking workers understand their employment rights. To read this in English, follow the link below.
যদি এই পাতাটি দেখতে আপনার অসুবিধা হয়, তাহলে আপনি PDF হিসাবে তথ্য ডাউনলোড করতে পারেন৷
- ‘নিয়োগসংক্রান্ত মৌলিক অধিকার’ (‘basic employment rights’) তথ্যাবলী ডাউনলোড করুন (পি ডি এফ 371K) (PDF 371K)
- ‘হেল্প উইথ পি ডি এফ (PDF) ফাইলস্’
বেতন এবং কর্মসংক্রান্ত অধিকারের হেল্পলাইন
পে এন্ড ওয়ার্ক রাইটস্ (বেতন এবং কর্মসংক্রান্ত অধিকারের) হেল্পলাইন 0800 917 2368
নিয়োগসংক্রান্ত নিম্নলিখিত বিষয়ে সহায়তালাভের জন্য আপনি পে এন্ড ওয়ার্ক রাইটস্ হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন:
- জাতীয় ন্যূনতম বেতন
- কৃষিক্ষেত্রে কাজকর্ম করা
- নিয়োগসংক্রান্ত এজেন্সিদের ব্যবহার করা
- কাজ করার সময়সীমা
- কোনো গ্যাংমাস্টারকে ব্যবহার করা
এই হেল্পলাইনে 100 টিরও বেশি ভাষায় ফোন করা যায় যার মধ্যে বাংলা আছে৷ আপনি অনলাইন ফর্ম ব্যবহার করে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন৷
- ‘বেতন এবং কর্মসংক্রান্ত অধিকারের অভিযান প্রচারপত্র‘ (‘Pay and Work Rights campaign leaflet’) ডাউনলোড করুন (পি ডি এফ 1.07MB) (PDF 1.07MB)
- ‘হেল্প উইথ পি ডি এফ (PDF) ফাইলস্’
জাতীয় ন্যূনতম বেতন
অধিকাংশ শ্রমিকরাই অন্ততপক্ষে জাতীয় ন্যূনতম বেতন (NMW) পাবার অধিকারী৷ আপনি পূর্ণ সময় বা আংশিক সময় কাজ করছেন কি না, একটি স্থায়ী চাকরিতে নিযুক্ত কি না বা স্বল্পকালীন চুক্তির ভিত্তিতে কাজ করছেন কি না, কোনো এজেন্সির জন্য বা সরাসরি কোনো নিয়োগকর্তার জন্য কাজ করছেন কি না, সে বিষয়গুলি কোনো পার্থক্যের সৃষ্টি করবে না৷
যদি আপনি যা জিনিস তৈরী করেন তার সংখ্যার ভিত্তিতে বা যতগুলি কাজ করেন তার ভিত্তিতে বেতন পান তবে তাকে বলা হয় ‘পিস’ বা ‘আউটপুট’ কাজ৷ আপনি তা সত্ত্বেও পিস ওয়ার্কের জন্য NMW অর্থাত্ জাতীয় ন্যূনতম বেতন পাবার অধিকারী৷
- ‘জাতীয় ন্যূনতম বেতন: কর্মীচারীদের জন্য গাইড’ (‘National Minimum wage: a guide for workers’ ডাউনলোড করুন (পি ডি এফ XXK) (PDF 175K)
- ইংরেজীতে জাতীয় ন্যূনতম বেতন সম্পর্কীয় পথনির্দেশ
কৃষিকাজ
যদি আপনি কৃষিক্ষেত্রে কাজ করেন তাহলে আপনার অধিকার অন্য শ্রমিকদের চেয়ে ভিন্ন৷ আপনি কৃষি সংক্রান্ত ন্যূনতম বেতন (এগ্রিকালচারাল মিনিমাম ওয়েজ) এবং অন্যান্য ভাতা পাবার অধিকারী৷ আপনার ছুটির দিনের হিসাব করার জন্য এবং অসুস্থতায় বেতন পাবার ক্ষেত্রেও আলাদা নিয়ম হবে৷
কৃষি সংক্রান্ত কাজ নানা রকমের হতে পারে, যার মধ্যে অন্তর্ভুক্ত, যেমন:
- খামারে যে কোনো কাজকর্ম
- খাদ্যশস্য, ফলের বীজ, চারা বা ফুল রোপন, বপন ও কর্তন
- গবাদি পশুচারণের জন্য, ফলের বাগান ও বনভূমির জন্য ভূমির ব্যবহার
ইংরেজীতে কৃষিকর্মীদের জন্য পথনির্দেশ
এমপ্লয়মেন্ট এজেন্সি
যদি কোনো এমপ্লয়মেন্ট এজেন্সির মাধ্যমে আপনি কাজ খোঁজেন, তাহলে আপনার নির্দিষ্ট কয়েকটি অধিকার আছে৷ এই অধিকার সুনিশ্চিত করে যে এজেন্সিটি আপনাকে শোষণ করতে পারবে না৷
- ডাউনলোড করুন: ‘এজেন্সি কর্মী: আপনাদের অধিকার কি তা জানুন’ (‘Agency workers: know your rights’) (পি ডি এফ 874K) (PDF 874K)
- হেল্প উইথ পি ডি এফ (PDF) ফাইলস্
- ইংরেজীতে এমপ্লয়মেন্ট এজেন্সি সম্পর্কীয় পথনির্দেশ
বেতন থেকে বিয়োগ
আপনার বেতন থেকে আইনতঃ তখনই অর্থ কেটে নেওয়া যাবে যদি:
- আইনতঃ তার প্রয়োজন হয় বা তা আইনতঃ অনুমোদিত (যেমন ট্যাক্স এবং ন্যাশনাল ইনসিওরান্স অর্থাত্ কর এবং জাতীয় বীমা)
- আপনার নিয়োগসংক্রান্ত চুক্তি দ্বারা তা অনুমোদিত হয় – আপনি অবশ্যই চুক্তির শর্তাবলীর একটি কপি রাখবেন যাতে বেতন থেকে অর্থ বিয়োগের আগে বেতন থেকে কেটে নেওয়ার অনুমোদন থাকে, বা এর একটা লিখিত কৈফিয়ত্ থাকে
- বেতন থেকে কেটে নেবার আগেই আপনি লিখিতভাবে এ বিষয়ে সম্মতি দিয়ে থাকেন
যদি আপনার নিয়োগকর্তা আপনার বেতন থেকে কাটতে থাকে, তাহলে আপনি দেখে নেবেন তা অনুমোদিত কি না৷ আপনার বাসস্থানের জন্য স্বল্প পরিমাণ অর্থ কেটে নেওয়া ছাড়া, আপনার নিয়োগকর্তা আপনার অনুমতি পাওয়া সত্ত্বেই এমন কোনো অর্থ কাটতে পারেন না বা আপনার কাছ থেকে অর্থ নিতে পারেন না যার ফলে আপনার বেতন NMW অর্থাত্ জাতীয় ন্যূনতম বেতনের হারের চেয়েও কম হয়ে যাবে৷
- ইংরেজীতে বেতন থেকে বিয়োগ সংক্রান্ত পথনির্দেশ
- ইংরেজীতে জাতীয় ন্যূনতম বেতনের হিসাবের পথনির্দেশ : দ্য বেসিক্স গাইড্যান্স
- ইংরেজীতে নিয়োগ এজেন্সি নিয়মের পথনির্দেশ
গ্যাংমাস্টার লাইসেনসিং
গ্যাংমাস্টার হল একজন ব্যক্তি বা ব্যবসা যে নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে শ্রমিক (ওয়ার্কার্স) যোগান দেয়:
- কৃষিকাজ
- ফুলের চাষ, উদ্যানপালন
- মত্স্য উত্পাদন প্রক্রিয়া
- ঝিনুক ইত্যাদি খোলাযুক্ত সামুদ্রিক মাছ সংগ্রহ
- খাদ্য বা পানীয় দ্রব্য প্যাকিং বা প্রক্রিয়া করণ
যেসব গ্যাংমাস্টার শ্রমিক যোগান দেয় তাদের গ্যাংমাস্টারস লাইসেনসিং অথরিটির অর্থাত্ GLA [Gangmasters Licensing Authority (GLA)] কাছ থেকে লাইসেন্স পেতে হবে৷ GLA এই সব ব্যবসা নিয়ন্ত্রণ করে এবং সুনিশ্চিত করে যে তারা (গ্যাংমাস্টার) আপনার নিয়োগসংক্রান্ত অধিকারের সম্মান দেবে৷
কাজ করার ঘন্টা (সময়)
আপনার ইচ্ছে না থাকলে কখনোই আপনাকে দিয়ে একটি কর্মসপ্তাহে গড়ে 48 ঘন্টার বেশি কাজ করানো যাবে না৷ এর মধ্যে ওভারটাইমও অন্তর্ভুক্ত৷ প্রত্যেক সপ্তাহে অন্ততঃ একদিন আপনি ছুটি পাবার অধিকারী৷ যদি আপনি দিনে ছয় ঘন্টার বেশি কাজ করেন তাহলে আপনার অন্ততঃ 20 মিনিটের বিশ্রাম পাওয়া উচিত্৷
যদি আপনি কোনো শ্রমিক যোগানদাতা ব্যবহার করেন, আপনি যে অতিরিক্ত ঘন্টা (সময়) কাজ করতে রাজী হয়েছিলেন তা দেখানোর জন্য তাদের লিখিত রেকর্ড রাখতে হবে৷
ইংরেজীতে কাজের সময় সম্পর্কীয় পথনির্দেশ
নিয়োগসংক্রান্ত অন্যান্য অধিকার
আকাস (Acas) হেল্পলাইন 08457 474 747
বিনামূল্যের গোপন পরামর্শ
কর্মস্থলে আপনার আরও অধিকার থাকতে পারে, যেমন নিয়োগ চুক্তি থাকার অধিকার৷ এইসব অধিকারের যে কোনো একটির জন্য যদি আপনার সহায়তার দরকার হয়, আপনি Acas (আডভাইসরি, কনসিলিয়েশন এন্ড আরবিট্রেশন সার্ভিস) হেল্পলাইনে বিনামূল্যের, গোপন ও নিরপেক্ষ পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন৷ এই হেল্পলাইনটিতে 100 টিরও বেশি ভাষায় ফোন করা যায় যার মধ্যে বাংলাও আছে৷
আপনার নিয়োগসংক্রান্ত চুক্তি
নিয়োগসংক্রান্ত চুক্তি আপনার ও আপনার নিয়োগকর্তার মধ্যে ঐকমত্য৷ যদি আপনি একমাসের বেশি কাজে নিযুক্ত হয়ে থাকেন, আইনানুসারে ওদের আপনাকে অবশ্যই আপনার শর্ত ও চুক্তি সম্বন্ধে লিখিত বিবৃতি দিতে হবে৷ কাজ শুরু করার দু মাসের মধ্যে আপনার এটা প্রাপ্য, আপনি তাদের জন্য দুমাসের কম সময় কাজ করলেও আপনার এটা প্রাপ্য হবে৷
সাধারণভাবে, আপনার নিয়োগকর্তাকে আপনার চুক্তির শর্তাবলীর পরিবর্তন করার জন্য আপনার অনুমতি নিতে হবে৷
আপনার কি অধিকার তা জানার জন্য আপনাকে সবসময় নিয়োগ চুক্তিপত্র ভালো করে দেখে নিতে হবে৷ যদি আপনার নিয়োগ চুক্তিপত্রে বলা থাকে যে আপনার বিধিবদ্ধ ন্যূনতম বেতনের (যেমন, জাতীয় ন্যূনতম বেতনের চেয়ে বেশি) চেয়ে বেশি পাওয়া উচিত, তাহলে আপনার নিয়োগকর্তাকে অবশ্যই তা দিতে হবে
ইংরেজীতে নিয়োগসংক্রান্ত চুক্তি ও শর্ত সম্বন্ধীয় পথনির্দেশ
বিষয়ানুসার পে স্লিপ
আপনার বেতন পাবার আগের দিন বা সেই দিন একটি লিখিত ব্যক্তিগত পে স্লিপ পাওয়া উচিত্৷ এতে আপনার ‘গ্রস্ পে’ (কর দেবার আগে) এবং ‘টেক হোম পে’ (কর দেবার পর এবং অন্যান্য বিয়োগ) দেখানো থাকবে৷
বেতন থেকে যেসব বিয়োগ প্রতি সপ্তাহে বদলে যেতে পারে (যেমন কর এবং জাতীয় বীমা) তার বিষয়ে প্রত্যেক পে স্লিপে তালিকা দেওয়া থাকবে৷ যে বিয়োগ একইরকম থাকছে তা বছরে একবার তালিকাবদ্ধ করে দেখানো চলবে৷
ইংরেজীতে বেতন পাওয়া এবং পে স্লিপ সম্পর্কীয় পথনির্দেশ
অসুস্থতার কারণে বেতন
আপনি স্ট্যাটুটরি সিক পে (SSP) পাবার অধিকারী যদি আপনি পর পর চারদিন বা তার বেশি দিন কাজ থেকে অসুস্থতার কারণে ছুটি নেন৷ এতে সুনিশ্চিত করা হয়ে থাকে যে অসুস্থ হলে আপনাকে ন্যূনতম পরিমাণ বেতন দেওয়া হবে৷
ইংরেজীতে অসুস্থতার কারণে বিধিবদ্ধ বেতন সম্পর্কীয় পথনির্দেশ
বাত্সরিক ছুটি
আপনার কাজের প্রথম দিন থেকে, আপনি বছরে ন্যূনতম সংখ্যার ছুটি পাওয়ার অধিকারী৷ এর মধ্যে আংশিক সময় এবং নির্দিষ্ট সময়ের কর্মীরাও অন্তর্ভুক্ত৷
ইংরেজীতে বিশ্রাম এবং ছুটি সম্পর্কীয় পথনির্দেশ
স্বাস্থ্য এবং নিরাপত্তা
আইনানুসারে কর্মস্থলে আপনার স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়ে আপনার নিয়োগকর্তার দায়িত্ব আছে৷
বিনামূল্যে, আপনি পাবেন:
- স্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়ক তথ্য
- প্রশিক্ষণ
- সুরক্ষা পোষাক
আপনার নিয়োগকর্তা বা শ্রমিক যোগানদাতা যদি কোনো বাসস্থানের ব্যবস্থা আপনাকে করে দেন তা যেন বর্তমান আইনানুসারে হয়৷
কাজ খোঁজার জন্য যদি আপনি কোনো শ্রমিক যোগানদাতার সহায়তা নেন, তাহলে আপনার শ্রমিক যোগানদাতা এবং আপনার শ্রম ব্যবহারকারীকে (যে ব্যক্তির জন্য আপনি কাজ করছেন) আপনার স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়ে নজর কে রাখবে সে বিষয়ে একমত হতে হবে৷ এই ঐকমত্য লিখিতভাবে হতে হবে৷
ইংরেজীতে স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক পথনির্দেশ
কাজ এবং পরিবার
বাচ্চার জন্ম বা বাচ্চাকে দত্তক নেবার জন্য অধিকাংশ কর্মীই কাজ থেকে বেতন সহ ছুটি নিতে পারেন৷ কতদিন আপনি ছুটি নিতে পারবেন তা নির্ভর করবে আপনি মা না বাবা এবং নিয়োগর্তার সঙ্গে আপনি কতদিন কাজ করছেন তার ওপর৷
আপনার সন্তানের দেখাশোনা করার জন্য আপনি পরিবর্তনশীল সময়ে কাজ করা কিবং বিনা বেতনে কয়েকদিন ছুটি নেওয়ার অনুরোধ করার অধিকার পাবেন৷
ইংরেজীতে কাজ এবং পরিবার বিষয়ে পথনির্দেশ
কর্মক্ষেত্রে সমস্যা
যদি আপনার কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেয় বা বিবাদ সৃষ্টি হয়, তাহলে তা মীমাংসা করার জন্য আপনার ও আপনার নিয়োগকর্তার কাছে বিভিন্ন উপায় আছে৷ সমস্যা কিভাবে সমাধান করা যায় তা দেখার জন্য কর্মক্ষেত্রে সমস্যা ‘প্রব্লেমস্ এট ওয়ার্ক’ প্রচারপত্রটি ডাউনলোড করুন৷
- ‘প্রব্লেমস্ এট ওয়ার্ক? হোয়াট ইউ নিড ট্যু নো৷ ডিলীং উইথ প্রব্লেমস্ এট ওয়ার্ক’ (পি ডি এফ 252K)
- ইংরেজীতে কর্মক্ষেত্রে সমস্যা সম্পর্কীয় পথনির্দেশ
আপনার দায়িত্ব
ইউ কে-তে কাজ করার জন্য আইনতঃ আপনার অধিকার থাকতে হবে বা আপনার কাছে বৈধ জাতীয় বীমা সংখ্যা (National Insurance number) থাকা প্রয়োজন কিংবা তার জন্য আবেদন করে রাখতে হবে৷
ইংরেজীতে ইউ কে-তে কাজ করার জন্য আপনাকে কি অনুমতি নিতে হবে? এ বিষয়ে পথনির্দেশ
